শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

ইসরাইলি ভাষণের সময় বাংলাদেশও ওয়াকআউট করে

ইসরাইলি ভাষণের সময় বাংলাদেশও ওয়াকআউট করে

ঢাকাস্থ ইতালি দূতাবাস ভিসা প্রক্রিয়ায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং ইতালি ও বাংলাদেশ উভয় দেশের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সাথে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইতালি দূতাবাসের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে- ‘দূতাবাস উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিচ্ছে এবং বাংলাদেশ ও ইতালি থেকে করা জালিয়াতি কার্যকলাপ বোঝা ও সনাক্তকরণে সক্রিয়ভাবে অবদান রেখেছে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে- ভিসা আবেদনকারীদের তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের এড়াতে এবং দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল কর্তৃক নির্ধারিত কনস্যুলার এবং পরিষেবা ফি এর বাইরে কোনো অর্থ না দিতে অনুরোধ করা যাচ্ছে। ভিসা আবেদন প্রক্রিয়া চলাকালীন যে কোনও অসদাচরণ সম্পর্কে আবেদনকারীদের দূতাবাসে রিপোর্ট করতে বলা হয়েছে। দূতাবাস আরো জানিয়েছে, ইতালি থেকে অতিরিক্ত কর্মী মোতায়েনের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা প্রক্রিয়াকরণের সময় কমেছে। এটি আগামী মাসগুলোতে বিদ্যমান সমস্যাগুলো কেটে যাবে বলেও দূতাবাসের পক্ষ থেকে আস্থা প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইতালীয় পুলিশ (গার্ডিয়া ডি ফিনাঞ্জা) কর্তৃক পরিচালিত একটি তদন্তের পর সম্প্রতি দূতাবাসের দুই সাবেক কর্মী এবং ইতালি ও বাংলাদেশের আরও বেশ কয়েকজন অভিযুক্তকে গৃহবন্দি হয়েছে। দূতাবাস এই অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে দিতে এবং অভিবাসীদের নির্যাতন ও শোষণ থেকে রক্ষার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর যাচাইকরণ ব্যবস্থার ওপর জোর দিয়েছে।