শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

শেষ দুই ব্যাটসম্যানকে নিয়ে ১৭২ রান, হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে নতুন ইতিহাস

শেষ দুই ব্যাটসম্যানকে নিয়ে ১৭২ রান, হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে নতুন ইতিহাস

শুরুতে ২২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে শেষ দুই ব্যাটসম্যানকে সঙ্গে নিয়ে ১৭২ রান যোগ করে দলকে এগিয়ে নেন তাওহিদ হৃদয়। সিলেট টেস্টে তাঁর ২৩৬ রানের অপরাজিত ইনিংসে এসেছে একাধিক রেকর্ড।

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে ডাবল সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। ৩৫১ বলের ইনিংসে ২৩৬ রান করে অপরাজিত থাকেন তিনি। এটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ ডাবল সেঞ্চুরি। এর আগে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল এ কীর্তি গড়েন।

ইনিংসের শুরুতে ২২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে ধৈর্য ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের সমন্বয়ে দলকে সামাল দেন হৃদয়। শেষ দুই ব্যাটসম্যান তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামকে নিয়ে যোগ করেন ১৭২ রান।