শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

সরকারের প্রচেষ্টায় এখন দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : ড. সালেহউদ্দিন

সরকারের প্রচেষ্টায় এখন দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : ড. সালেহউদ্দিন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পূর্ববর্তী শাসনামলে দেশের অর্থনীতি খাদের কিনারায় চলে গেলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা এবং সংশ্লিষ্টদের সহায়তায় অর্থনীতি এখন ঘুরে দাঁড়াচ্ছে। তিনি বলেন, ‘আমরা ক্ষমতা নেইনি, দায়িত্ব নিয়েছি। বাংলাদেশের অর্থনীতি কোন অবস্থায় এসে দাঁড়িয়েছিল-তা যারা এর ভেতরে গিয়েছি তারা ছাড়া বাইরে থেকে কেউ বুঝবে না। আমরা খাদের কিনারে দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলছি।’ অর্থ উপদেষ্টা আজ বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) মিলনায়তনে তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা থেকে লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ‘গভর্নরের স্মৃতিকথা’র বর্ধিত সংস্করণের মোড়ক উন্মোচন এবং আলোচনা সভায় এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বইটি লেখার পটভূমি ও এর শিরোনামের বিষয়টি উল্লেখ করে তৎকালীন ব্যাংকিং খাত ও অর্থনীতির প্রেক্ষাপট এবং ব্যাংকিং খাতে তার অভিজ্ঞতা তুলে ধরেন। সামগ্রিকভাবে সালেহউদ্দিন বলেন, তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থাকাকালীন এবং পূর্বে একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে কোনও আপস করেননি। তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিতে এখন আমাদের আরও সততা, ন্যায়পরায়ণতা এবং দক্ষতা প্রয়োজন।’ অর্থ উপদেষ্টা আরো বলেন, ‘আমরা বাঙালীরা বিদেশীদের কাছে নিজেরা নিজেদের সমালোচনা করি। কেউ উপরে উঠতে চাইলে তাকে টেনে নামানোর প্রবণতা আছে আমাদের। বিদেশীদের কাছে নিজেদের কথা বলবেন, কিন্তু একটু রয়ে-সয়ে বলবেন। নিজেদের সম্মানটুকু রাখবেন। সবাইকে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সে বিষয়ে সহযোগিতা করবেন। এটাই আশা করি।’ তিনি বলেন, ‘ আমরা আমাদের জনগণের জীবনযাত্রার মান নিশ্চিত করে দ্রুত দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব আশা করছি। এটি কেবল উচ্চ প্রবৃদ্ধি এবং উচ্চ আয় হলেই না, বরং শিক্ষা ও স্বাস্থ্যের মানও প্রয়োজন। আমরা এ ক্ষেত্রে নিরলসভাবে চেষ্টা করছি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান, অর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা পরিষদের (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক ড. রুশিদান ইসলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মারুফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর , এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, অর্থনীতিবিদ ড. মাহাবুব উল্লাহ, সাবেক ব্যাংকার ও লেখক ফারুক মঈনউদ্দিন। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট মারিয়া হাওলাদার প্রমুখ।