শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের রীতি অনুসরণে চাঁদপুরে ৪০ গ্রামে রোজা শুরু

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের রীতি অনুসরণে চাঁদপুরে ৪০ গ্রামে রোজা শুরু

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের রীতি অনুসরণে চাঁদপুরের ৪০টি গ্রামের মানুষ আজ থেকে রোজা রাখতে শুরু করেছেন। গ্রামগুলোর অধিকাংশ মুসল্লি শুক্রবার রাতে তারাবি নামাজ আদায় করেছেন। আর ভোর রাতে সেহরি খেয়ে রোজা শুরু করেছেন।

মতলব উত্তর উপজেলার পাচআনি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শুক্রবার রাতে মুসুল্লিদের নিয়ে এশার নামাজ শেষে তারাবির নামাজ আদায় করছেন। তারপর ভোর রাতে সেহরি খেয়েছেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরের মতলব উত্তর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া উপজেলা মিলিয়ে ৪০ গ্রামে প্রায় শতাব্দী কাল ধরে এভাবে রোজা ও ঈদ উদযাপন হচ্ছে। এসব গ্রামের বাসিন্দারা সাদরা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাকের (রহ.) অনুসারী।

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রোজা ও ঈদ পালনের বিষয়টি চাঁদপুরে প্রথম প্রবর্তন করে প্রয়াত মাওলানা ইসহাক (রহ.)।  ১৯২৮ সালে নিজ গ্রামে এ রীতি চালু করেন তিনি। পরে তার অনুসারীরা এমন নিয়ম মেনে রোজা রাখা শুরু করেন। সেই ধারাবাহিকতায় এখনও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করছেন তারা।