শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে ফের গুলিতে বাংলাদেশি নিহত, লাশ নিয়ে গেল বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে ফের গুলিতে বাংলাদেশি নিহত, লাশ নিয়ে গেল বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আল-আমিন মিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

বিজিবি বলছে, প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত দেওয়ার জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

নিহত আল-আমিন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তবর্তী পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

বিজিবি, পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে বাড়ির পাশের শূন্যরেখায় যান আল-আমিন। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের বিশালঘর হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শনিবার সকালে আল-আমিনের মৃত্যুর বিষয়টি বিজিবিকে জানিয়েছে বিএসএফ। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

বিজিবি-৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের আহত হওয়ার খবর রাতে দিয়েছিল বিএসএফ। সকালে ওই যুবকের মৃত্যুর বিষয়টি জানায় তারা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। লাশ ফেরত দেওয়ার জন্য পতাকা বৈঠক করার জন্য চিঠি দেওয়া হয়েছে। বিএসএফ থেকে সময় পাওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে লাশ আনা হবে।