শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

রমজানের শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

রমজানের শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

মুসলিমদের পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

এক্স পোস্টে তিনি লেখেন, ‘সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কানাডা এবং সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসের সূচনা উদযাপন করছে। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে যারা প্রার্থনা করছেন এবং ইফতার উপভোগ করবেন তাদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি।’

সবশেষ তিনি বিশ্বের সব মুসলিমদের উদ্দেশে লেখেন, ‘রমজান মুবারক!’

প্রসঙ্গত, পবিত্র রমাজান মাসের চাঁদ দেখা যাওয়ায় ১ মার্চ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে রোজা রাখছেন মুসল্লিরা। পাশাপাশি রোজা রাখছেন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মুসলমানরাও। এ ছাড়া আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়া ও ইউরোপের ফ্রান্সেও চাঁদ দেখা যাওয়ায় এসব দেশে আজ (শনিবার) থেকে রোজা পালন করা হচ্ছে। তবে ব্রুনাই ও মালয়েশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় এসব দেশে রমজান শুরু হবে ২ মার্চ থেকে।