শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল

সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর নগরী তারতুসের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। 

সোমবার ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা তারতুস বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্মস্থান কারদাহা এলাকায় পূর্ববর্তী সিরিয়ার সরকারের অস্ত্র মজুদ থাকা একটি সামরিক স্থানে হামলা চালিয়েছে। 

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, তারতুস শহরের আশেপাশে ইসরাইলি বিমান হামলা চালানো হয়েছে।  তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

এতে আরও বলা হয়েছে, বেসামরিক প্রতিরক্ষা এবং বিশেষায়িত দলগুলো লক্ষ্যবস্তুগুলোর অবস্থান নিশ্চিত করার জন্য কাজ করছে। 

গত বছরের ডিসেম্বর মাসে সিরিয়ার ক্ষমতায় ২৪ বছর ধরে থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ইসরাইল সিরিয়ার সামরিক সম্পদ লক্ষ্য করে শতাধিক বিমান হামলা চালিয়েছে। 

গত মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা দক্ষিণ সিরিয়ায় অস্ত্র ধারণকারী সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।  দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই এলাকাটিকে সামরিকীকরণের আহ্বান জানানোর কয়েকদিন পর এই হামলা চালানো হয়।