শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্যের

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্যের

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্যের নাম মো. নুর আলম। তিনি ঢাকার আর্মি অ্যাভিয়েশনে সৈনিক পদে কর্মরত ছিলেন।

তার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা মরদেহ সিএমএইচে স্থানান্তর করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সড়ক পার হওয়ার সময় সৈনিক নুর আলমকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান। এরপর আরেকটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, ‘কোন গাড়ির চাপায় ওই সেনা সদস্য নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা সম্ভব হয়নি।’