শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

জবি শিক্ষার্থীদের মারধরের অভিযোগ পুরান ঢাকার এক যুবদল নেতার বিরুদ্ধে

জবি শিক্ষার্থীদের মারধরের অভিযোগ পুরান ঢাকার এক যুবদল নেতার বিরুদ্ধে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে পুরান ঢাকার এক যুবদল নেতার বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, বাগবিতণ্ডার জেরে তাকে মারধর করা হয়। তাকে উদ্ধারে জবির দুই শিক্ষার্থী গেলে তাদেরও আটক করে মারধর রাখা হয়।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধোলাইখাল এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম সম্রাট। তিনি জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী। অভিযুক্ত শহিদুল হক শহীদ ৩৮ নাম্বার ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি নবাবপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক পদেও রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিল সম্রাট। এ সময় ভুলবশত নির্মাণাধীন এক ঢালাইয়ের ওপরে পা দেন তিনি। এতে স্থানীয়রা তার ওপর চড়াও হন। স্থানীয়রা তাকে ধাক্কা দিলে তিনি প্রতিহতের চেষ্টা করে। একপর্যায়ে যুবদল নেতা শহীদের নেতৃত্বে সম্রাটকে মারধর করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি তার সহপাঠীদের ফোন দিলে হাবিবসহ দুজন ঘটনাস্থলে আসেন। ওই দুই শিক্ষার্থীকেও আটকে মারধর করা হয়।

এদিকে এ ঘটনার সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জবি শিক্ষার্থীরা পুরান ঢাকার নবাবপুর এলাকার একটি ক্লাব ভাঙচুর করে। পরে রাত ১টার দিকে ওয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।