শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

জিম্মি মুক্তি নিয়ে হামাসকে ট্রাম্পের 'শেষ সতর্কবার্তা'

জিম্মি মুক্তি নিয়ে হামাসকে ট্রাম্পের 'শেষ সতর্কবার্তা'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশিষ্ট ইসরাইলি বন্দিদের মুক্তি দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধা ও গাজার অধিবাসীদের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, এটা হামাস ও ফিলিস্তিনিদের জন্য ‘সর্বশেষ হুঁশিয়ারি’। এরপরও যদি তারা জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে তাদেরকে হত্যা করা হবে।

অবরুদ্ধ গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনার মধ্যে এই হুমকি দিলেন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার  সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ‘এটা আপনাদের জন্য সর্বশেষ সতর্কবার্তা! হামাস নেতাদের এখনই গাজা ছেড়ে চলে যেতে হবে। আপনাদের এখনও সুযোগ আছে।’

গাজাবাসীর উদ্দেশে বলেছেন, ‘আর গাজার জনগণের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু যদি তোমরা জিম্মিদের আটকে রাখো তাহলে ভাল হবে না। যদি তোমরা সেটা করো, তাহলে তোমরা সব মারা যাবে! বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নাও।’ 

মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের উদ্ধৃতি দিয়ে এএফপি আজ এই খবর জানায়।

গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তির মেয়াদ শেষ হয় গত শনিবার ১ ফেব্রুয়ারি। এরপর গাজায় ত্রাণ সহায়তা পৌঁছানোর সব রাস্তা বন্ধ করে দেয় ইসরাইল। এরমধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানায়, গাজা উপত্যকায় আটক মার্কিন জিম্মিদের মুক্তি নিশ্চিত করার পাশাপাশি যুদ্ধের অবসানের জন্য একটি বৃহত্তর চুক্তির লক্ষ্যে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছে যুক্তরাষ্ট্র।

অ্যাক্সিওসের প্রতিবেদন নিশ্চিত করেন হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট। তিনি বলেন, ‘দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে, আমি এখানে সেগুলো বিস্তারিতভাবে বর্ণনা করব না, আমেরিকানদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।’ 

এরপরই ট্রাম্পের পক্ষ থেকে হামাসকে হুঁশিয়ারি দেয়া হয়।