শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ‘অবিলম্বে’ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে ইসরাইল। রোববার (৯ মার্চ) ইসরাইলি জ্বালানিমন্ত্রী এলি কোহেন এ ঘোষণা দেন।  

এক প্রতিবেদনে এ তথ্য জনিয়েছে জেরুজালেম পোস্ট। 

এলি কোহেন বলেন, ‘সব জিম্মিকে বাড়ি ফেরাতে এবং যুদ্ধ শেষে গাজায় যেন হামাস আর না থাকে তা নিশ্চিত করতে আমরা সকল উপায় অবলম্বন করব। ’

এ ঘোষণার পরপরই কোহেন গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের আদেশে স্বাক্ষর করেন।

এর আগে গত শুক্রবার (৭ মার্চ) ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরাইল হামাসের ওপর ধাপে ধাপে চাপ সৃষ্টির পরিকল্পনা করছে।  এটি গাজায় পণ্য সরবরাহের প্রবেশ বন্ধ করে শুরু হবে আর পরবর্তী ধাপে বিদ্যুৎ ও পানি বন্ধ করে দেওয়া হবে।

এর আগে গত বছরের জুলাই মাসে ইসরাইল গাজার একটি পানিব্যবস্থাকে ইসরাইলি বৈদ্যুতিক গ্রিডের সঙ্গে সংযুক্ত করে গাজার বাসিন্দাদের জন্য মাঝারি থেকে দীর্ঘমেয়াদী ভিত্তিতে প্রতিদিন ২০ হাজার লিটার পর্যন্ত পানি সরবরাহ করে করেছে।  এই নীতি ইসরাইলের বিশ্বব্যাপী বৈধতা বজায় রাখার জন্য কাজ করেছে বলে জানিয়েছে একটি আইডিএফ সূত্র। 

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে একবারেই সব জিম্মিকে মুক্তি দেওয়ার হুমকি দিয়ে বলেন, এর প্রতিক্রিয়ায় ইসরাইল যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, আমেরিকা ‘সমর্থন করবে’।

আর হামাস যদি তা মেনে নিতে অস্বীকৃতি জানায় তবে পুনরায় যুদ্ধ শুরুর বিষয়ে সতর্ক করেছেন ট্রাম্প ও তার মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত স্টিভ উইটকফ।