শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

শেখ হাসিনা সহ আসামি সাবেক আইজিপি মামুনকে আসামি করে ট্রাইব্যুনালে মামলা

শেখ হাসিনা সহ আসামি সাবেক আইজিপি মামুনকে আসামি করে ট্রাইব্যুনালে মামলা

জুলাই-আগস্টে আন্দোলন দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। প্রসিকিউশনের পক্ষে তিনিই এদিন আবেদনের ওপর শুনানি করেন। আন্দোলন চলাকালে গুলিতে ঢাকার সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন নিহত হন। তার মৃত্যুর ঘটনায় করা মামলায় তিন আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 

পরে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটা মামলা আছে। সেই মামলায় তিনি একাই আসামি ছিলেন। আজকে তার সঙ্গে আসামি হিসাবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে যুক্ত করে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে তা মঞ্জুর হয়েছে। ফলে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ মামলায় শেখ হাসিনার সঙ্গে সহ-আসামি হিসাবে অন্তর্ভুক্ত হলেন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবদুল্লাহ আল-মামুনকে একদিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে তাজুল ইসলাম জানান। শুনানির সময় চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

ইয়ামিন হত্যায় তিনজনকে হাজিরের নির্দেশ : আন্দোলন চলাকালে গুলিতে ঢাকার সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন নিহত হন। তার মৃত্যুর ঘটনায় করা মামলায় তিন আসামিকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। তিন আসামি হলেনÑসাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন, সাভার কলেজছাত্র লীগের সাবেক জিএস মিজানুর রহমান ও সাভার উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন। তাদের ১৮ মে হাজির করতে বলা হয়েছে বলে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।