শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

বর্তমান যুবদল নেতা সাবেক যুবদল নেতার বাড়ির মাটি কেটে নিলেন

বর্তমান যুবদল নেতা সাবেক যুবদল নেতার বাড়ির মাটি কেটে নিলেন

মির্জাপুরে পাওনা টাকা না পেয়ে বসতবাড়ির মাটি কেটে নিলেন এক যুবদল নেতা। এই অমানবিক ঘটনাটি ঘটেছে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে।

বুধবার ভুক্তভোগী বাড়ির মালিক আজাহার গণমাধ্যমকর্মীদের কাছে তার এ ক্ষোভের কথা জানান। অভিযুক্ত যুবদল নেতা মাসুদ সিকদার আজগানা ইউনিয়নের খাড়াপাড়া গ্রামের সাগর সিকদারের ছেলে।

উপজেলার আজগানা গ্রামের আজাহার (৩৫) আজগানা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক। তিনি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ সিকদারের কাছ থেকে বাকিতে কিছু ইট কিনেন। ইটের টাকা পরিশোধ করতে না পারায় আজাহার বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। ওয়াদা অনুযায়ী ইটের টাকা পরিশোধ না করায় মাসুদ সিকদার রাতের আঁধারে ভেকু দিয়ে বসতবাড়ির মাটি কেটে নিয়ে গেছেন বলে আজাহার অভিযোগ করেছেন।

আজাহার বলেন, ‘ইট কেনার সময় মাসুদ সিকদার সাদা স্ট্যাম্পে তার স্বাক্ষর রাখেন। পরে কী লিখেছে তা আমি জানি না। আমি বাড়িতে না থাকায় গত বৃহস্পতি ও শুক্রবার রাতে আমার বসতবাড়ির মাটি ভেকু মেশিন দিয়ে কেটে নেয়। মাটি কেটে নেওয়ার পরও সে আমাকে ভয়ভীতি দেখাচ্ছে।’

মাসুদ সিকদার বলেন, ‘চার বছর আগে আজাহার আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেয়। সম্প্রতি টাকা চাইতে গেলে সে বাড়ির মাটি বিক্রি করার কথা বলে কয়েক দফায় আরও ৫০ হাজার টাকা নেয়। কথা অনুযায়ী বাড়ির উঠানের মাটি কেটে নেওয়া হয়েছে।’