শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

মার্কিন সিনেটরের ইসরাইলকে আর অস্ত্র না দেওয়ার আহ্বান

মার্কিন সিনেটরের ইসরাইলকে আর অস্ত্র না দেওয়ার আহ্বান

ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। সোমবার (২৪ মার্চ) এক এক্স পোস্টে তিনি এই আহ্বান জানান। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। 

এক্স পোস্টে স্যান্ডার্স লেখেন, ‘নেতানিয়াহু ২২ দিনে গাজায় কোনও সাহায্য পাঠাতে দেননি। তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছেন, আবার বোমা হামলা শুরু করেছেন, যার ফলে ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।এখন তিনি গাজায় দীর্ঘমেয়াদী দখলদারিত্বের হুমকি দিচ্ছেন। ’

তিনি লেখেন, ‘নেতানিয়াহুর যুদ্ধযন্ত্রকে আর কোনও সামরিক সহায়তা নয়। ’

চলতি বছরের জানুয়ারি মাসে যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তি কার্যকর হওয়ার পর গত ১৮ মার্চ গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। এতে কমপক্ষে ৭৩০ জন নিহত হন। 

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের নৃশংস হামলায় ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।  এ ছাড়া এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ১৩ হাজারেরও বেশি মানুষ। 

আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী 

ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।