শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে মিয়ানমারে

মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে মিয়ানমারে

শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ছাড়িয়ে ১ হাজার ২ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭৬ জনে। শনিবার দেশটির জান্তা সরকার এ কথা জানায়।

মিয়ানমারের মান্দালয় থেকে এএফপি আজ এ খবর জানায়।

সামরিক জান্তার এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১০০২ জনের মৃত্যু এবং ২ হাজার ৩শ’৭৬ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। 

গতকাল শুক্রবার দেশটিতে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।