শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প শুরু ঈদের পর

শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প শুরু ঈদের পর

আজ (সোমবার) সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সে উপলক্ষ্যে ছুটিতে আছেন বাংলাদেশ পুরুষ দলের ক্রিকেটাররা। তবে ঈদের পরপরই জাতীয় পুরুষ দলের পাশাপাশি নারী ও যুবা টাইগারদের খেলা রয়েছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দল ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। লঙ্কানদের মাটিতে হতে যাওয়া এই সিরিজের জন্য ২১ এপ্রিল ঢাকা ছাড়বে আজিজুল হাকিম তামিমের দল।

 

তবে ঢাকা ছাড়ার আগে দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে যুব টাইগারদের ক্যাম্প। আগামী ৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত রাজশাহীতে যুব ক্রিকেটারদের ক্যাম্প অনুষ্ঠিত হবে। আজ রাজশাহীতে ইয়ুথ লিগ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সেটি রংপুর ভেন্যুতে স্থানান্তর করা হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক এহসানুল হক সেজান।

 

৬ এপ্রিল থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ক্যাম্পের শুরুতে দেখা যাবে ডিপিএল খেলা যুব ক্রিকেটারদের। আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরার, সামিউন বশির রাতুলরা যোগ দেবেন গ্রুপপর্ব শেষ করে। প্রধান কোচ নাভিদ নেওয়াজের নেতৃত্বে শুরু হবে এই ক্যাম্প।

 

পরবর্তীতে ২৪ এপ্রিল ওয়ার্মআপ ম্যাচ দিয়ে যুব টাইগারদের শ্রীলঙ্কা সফর শুরু হবে। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। এ ছাড়া ২৮ এপ্রিল, ১, ৩, ৬ ও ৮ মে হবে সিরিজের বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। তবে খেলা শুরু সময় এখনও নির্ধারিত হয়নি।