শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

বিএনপির ২ গ্রুপের কর্মসূচি ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

বিএনপির ২ গ্রুপের কর্মসূচি ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

নীলফামারীর জলঢাকায় বিএনপি’র দুই গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জলঢাকা উপজেলা শহরে এ কার্যবিধি বলবৎ থাকবে। 

থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কির আইন শৃঙ্খলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করেন।

জানা যায়, ঈদুল ফিতরকে সামনে রেখে জলঢাকা জাতীয়তাবাদী শক্তির ব্যানারে জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেনের নেতৃত্বে ঈদের দিনসহ ৫দিনব্যাপী জলঢাকা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেলার আয়োজন করেন। 

স্থানীয় বিএনপিকে না জানিয়ে কারা এ আয়োজন করেছে এমন অভিযোগ তুলে রোববার রাতে উপজেলা বিএনপির সেক্রেটারি মইনুল ইসলাম ও তার লোকজন মেলার গেট ভাঙচুর করেন। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। 

এর পরেও ঈদের দিন সোমবার রাতে উভয় পক্ষই মেলাকে কেন্দ্র করে মাইকিং বের করে সকাল ১০টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়।

এ ব্যাপারে বিএনপির দুই গ্রুপের মধ্যে কোন পক্ষই মোবাইল রিসিভ না করায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য জানা যায়নি। 

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কির জানান, জলঢাকা পৌরসভার আওতাধীন জলঢাকা পেট্রোল পাম্প ও জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় একাধিক পক্ষ সভা-সমাবেশ আহবান করায় উত্তেজনা বিরাজ করে। ওসি সাহেবের আবেদনের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।