শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত চট্টগ্রামে

বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত চট্টগ্রামে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

বুধবার সকাল ৭টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের সবার পরিচয় জানা না গেলেও কয়েকজনের নাম জানা গেছে। এরা হচ্ছেন: কুষ্টিয়া জেলার বোয়ালীয়া থানার কুষ্টিয়া ইসলামীয়া বিশ্ববিদ্যালয় এলাকার দিলিপ কুমার বিশ্বাস, সাধনা, আশিস।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মনজুর হোসেন বলেছেন, চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে এক কন্যা শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালকের মোবাইল উদ্ধার করা হয়েছে। মোবাইল নিয়ে পরিচয় জানার চেষ্টা চলছে। সম্ভবত মাইক্রোবাসটি উত্তরবঙ্গ থেকে কক্সবাজার দিকে যাচ্ছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেছেন, লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত অজ্ঞাত একজনকে আশঙ্কাজনক অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মতিন বলেছেন, লোহাগাড়ায় উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত অজ্ঞাত আরো একজনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে।