শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে ২ যুবকের মৃত্যু

টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে ২ যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে কাইয়ুম (২৩) ও তারেক (২৫) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো দু’জন।

বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার মোগড়া রেলস্টেশন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রাম-সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় ছাদে টিকটক করছিলেন কয়েকজন যুবক। দুপুর ১২টায় ট্রেনটি উপজেলার গঙ্গাসাগর রেলস্টেশন অতিক্রম করে মোগড়া রেলব্রিজে পৌঁছলে রেললাইনের উপর দিয়ে যাওয়া ডিস লাইনের তারে পেঁচিয়ে চার যুবক ট্রেন থেকে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই কাইয়ুম নামের একজন মারা যান। হাসপাতালে নেয়ার পর তারেক নামে আরেকজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দু’জনের চিকিৎসা চলছে।নিহত কাইয়ুম কুমিল্লার দেবিদ্বার এলাকার করিম মিয়ার ছেলে। তারেক স্থানীয় কসবা উপজেলার পুরকইল গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে। খবর দেয়া হয়েছে নিহত যুবকদের আত্মীয়-স্বজনকে।