শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রমে দুটি বেঞ্চ গঠন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রমে দুটি বেঞ্চ গঠন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম পরিচালনায় দুটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, আজ রোববার থেকে আপিল বিভাগে দুটি বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হবে।

এতে দেখা যায়, প্রধান বিচারপতির এজলাসে এক নম্বর বেঞ্চে রয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ফারাহ মাহবুব। দুই নম্বর বেঞ্চে রয়েছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

আইনজীবীরা জানান, দুটি বেঞ্চে আপিল বিভাগে বিচারিক কার্যক্রম পরিচালনার ফলে মামলা নিষ্পত্তিতে গতি আসবে। বিচারপ্রার্থী জনগোষ্ঠী উপকৃত হবে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে ২৪ মার্চ আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তারা হলেন, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। পরদিন ২৫ মার্চ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।