শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

ডিবির অভিযানে আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজসহ ৯ জন গ্রেফতার

ডিবির অভিযানে আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজসহ ৯ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের আরও নয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিংগাইর উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম (৫০), রমনা শাখা যুব মহিলা লীগ সভাপতি হেলেন আক্তার (৫৫), আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুমগ্ন করিম (৪০), ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাহমুদুল হাসান অঞ্জন (২৭), ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মো. সাজ্জাদ (৪১), ঢাকা মহানগর ১৩ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল (৪৪), ডেমরা থানা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাওয়ানী ইউনিট শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মোজাম্মেল হক আকাশ (৩০), ঢাকা মহানগর যুবলীগ (উত্তর) এর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শাহীন (৪০) এবং  ঢাকা মহানগর আনন্দবাজার ইউনিট আওয়ামী লীগের মো. মিন্টু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।