শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

চিফ প্রসিকিউটরের সাথে মার্কিন সংস্থার ২ জন কর্মকর্তার সাক্ষাৎ

চিফ প্রসিকিউটরের সাথে মার্কিন সংস্থার ২ জন কর্মকর্তার সাক্ষাৎ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের ভাইস প্রেসিডেন্ট এঞ্জেলিকা বিয়েন্স ও স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গতকাল এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার ফেসবুকে এক পোস্টে বলেন, ‘মার্কিন মানবাধিকার সংস্থা ‘রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস’-এর ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট মানবাধিকার আইনজীবী এঞ্জেলিকা বিয়েন্স এবং স্টাফ এটর্নি ক্যাথরিন কুপার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়া সম্পর্কে তাদের ইতিবাচক আগ্রহের কথা জানান এবং বিচারিক ও তদন্ত প্রক্রিয়ার আন্তর্জাতিক মান সংরক্ষণে তারা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ সহায়তার কথা ব্যক্ত করেন।’