শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

চট্টগ্রামের কালুরঘাটে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনে আনন্দ মিছিল করেছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ

চট্টগ্রামের কালুরঘাটে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনে আনন্দ মিছিল করেছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কালুরঘাটে সেতুর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় আনন্দ মিছিল করেছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।  

দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগের অন্যতম মাধ্যম কালুরঘাট সেতু, এটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় এলাকাবাসী খুবই আনন্দিত। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সেতুর পশ্চিম প্রান্ত থেকে একটি আনন্দ মিছিল পূর্ব প্রান্তে এসে শেষ হয়।

বোয়ালখালী নাগরিক সমাজের ব্যানারে প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ মিছিলে সর্বস্তরের মানুষ অংশ নেন।

মিছিল শেষে কালুরঘাট সেতু বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক ও সাংবাদিক মুস্তফা নঈমের সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ আলীর পরিচালনায় এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ জাকির হোসাইন, সাংবাদিক মনজুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার ইকবাল, শহিদুল্লাহ চৌধুরী, এস এম সেলিম, মোহাম্মদ রফিক, হাজী আবু আকতার, আ ন ম ইলিয়াস, নুরুল আবছার, ফায়াজ মেহের, ইব্রাহিম তালুকদার, গোলাম হোসেন নান্নু, ইব্রাহিম চৌধুরী মানিক প্রমুখ।

সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সাংবাদিক মুস্তফা নঈম বলেন, 'একটি সেতুর জন্য বছরের পর বছর, যুগের পর যুগ অপেক্ষায় ছিলাম। সেই বহুল প্রত্যাশিত '‘কালুরঘাটে রেল ও সড়ক সেতু’ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এ জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। একই সঙ্গে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সব উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

তিনি জানান, বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ ২০১৩ সাল থেকে নতুন সেতুর দলমত নির্বিশেষে একটি প্লাটফর্মে এনে এ জনদাবিকে জোরালো করে। এরই ধারাবাহিকতায় এই আনন্দ মিছিল। শুক্রবার ১৬ মে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।