শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনায় কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনায় কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে

বিসিএস প্রশাসন ক্যাডার ছাড়া অন্য ক্যাডারের ৩য় গ্রেড এবং তদূর্ধ্ব পদে কর্মরত থেকে অবসরে যাওয়া পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনায় গঠিত কমিটির মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-২ শাখার যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সরকারি চাকরিতে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনের আবেদন পর্যালোচনার জন্য গত বছরের ১৬ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে সাবেক অর্থ সচিব এবং বিশ্বব্যাংকের বাংলাদেশের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে ৫ সদস্যের (মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, অর্থ বিভাগের একজন অতিরিক্ত সচিব এবং আইন ও বিচার বিভাগের একজন যুগ্মসচিব পদমর্যাদার প্রতিনিধি) একটি কমিটি ঘোষণা করা হয়।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস প্রশাসন ক্যাডার ব্যতিরেকে অন্যান্য ক্যাডারের ৩য় গ্রেড এবং তদূর্ধ্ব পদে (যে সব পদোন্নতির ক্ষেত্রে সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশ প্রযোজ্য) কর্মরত থেকে অবসরে যাওয়া পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনায় ওই কমিটির মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হলো।

কমিটির কার্যপরিধি বিষয়ে বলা হয়েছে, কমিটি আবেদন পেশের সময়সীমা নির্ধারণ করে দিতে পারবে, কমিটি প্রতিকারের বিষয়ে সুপারিশ পর্যায়ক্রমে বা একসাথে দাখিল করতে পারবে, আদালতের সুস্পস্ট আদেশ রয়েছে এরূপ বিষয়াদি কমিটির আওতা বহির্ভুত থাকবে। কমিটি অনধিক আগামী ৩০ জুন তারিখের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।