শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে আরও ১১ জনকে পুশইন করেছে বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে আরও ১১ জনকে পুশইন করেছে বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার (৩১ মে) ভোরে এই ১১ জনকে পুশইন করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ূম জানিয়েছেন, বিজিবি তাদের আটকের পর থানায় হস্তান্তর করে। পরিচয় শনাক্ত হওয়ার পর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, শনিবার উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় ১১ জনকে আটক করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধীন লাতু বিওপি ক্যাম্পের সদস্যরা। পরে তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

আটকৃতদের মধ্যে ছয় জন দিনাজপুরের, তিন জন ঠাকুরগাঁওয়ের ও দুইজন রংপুরের বাসিন্দা।

তারা হলেন- দিনাজপুরের মো. আল আমীন (৩০), মো. মকবুল (৬০), মো. সেলিম রেজা (২০), মো. খলিলুর রহমান (২০), মো. নাজমুল (৩৩) ও জাহাঙ্গীর আলম (৩০)।

ঠাকুরগাঁওয়ের মো. জহিরুল ইসলাম (২৫), মো. রহমান আলী (৪০) ও মো. মনিরুল ইসলাম (২৮)।

রংপুরের আরিফুল ইসলাম (২০) ও মো. হাদিকুল আলম (১৮)।

বিজিবি সূত্র জানায়, এ পর্যন্ত মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের সংখ্যা দাঁড়ালো ৩৩৭ জনে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।