শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের ফুটবলের ভিত্তি তৈরি হচ্ছে : আসিফ মাহমুদ

ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের ফুটবলের ভিত্তি তৈরি হচ্ছে : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের ফুটবলের ভিত্তি তৈরি হচ্ছে।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলা হয়েছে, ‘ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের ফুটবলের ভিত্তি তৈরি হচ্ছে।

আমাদের প্রত্যাশা এখন অনেক বেশি। 

রিজিওনাল ফুটবলের ভিত্তি তৈরি করার, শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলার এখনই সময়।’

বাফুফেকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের অপর এক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ, লাল-সবুজের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের হাতে স্বাক্ষরিত জার্সি শুধু একটি জার্সি নয়, এটি আমাদের স্বপ্ন, সাহস ও সম্ভাবনার প্রতীক। যে ম্যাচ কোটি ফুটবল প্রেমীদের ভাসিয়েছে উন্মাদনায়। জয় অথবা হার, এই সমর্থনই একদিন বাংলাদেশকে এগিয়ে নিবে অনন্য উচ্চতায়।’

উপদেষ্টা এক পোস্টে তারুণ্যের উৎসব ২০২৫ এর থিম সং ‘আমরা তরুণ যারা উঁচু করে শির, স্বপ্ন দেখাই এক নয়া পৃথিবীর। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ তুলে ধরেন।