শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

প্রধান উপদেষ্টাকে এইচএমএস এন্টারপ্রাইজ সার্ভে জাহাজ সম্পর্কে অবহিত করলো ইউকে টিম

প্রধান উপদেষ্টাকে এইচএমএস এন্টারপ্রাইজ সার্ভে জাহাজ সম্পর্কে অবহিত করলো ইউকে টিম

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন কার্যালয়ের (এফসিডিও) দক্ষিণ এশীয় আঞ্চলিক বিভাগের প্রধান লেসলি ক্রেইগ, কমোডর হোয়্যালিকে সঙ্গে নিয়ে শুক্রবার লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তাঁরা বাংলাদেশ নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে এমন নেভাল,ওসেনোগ্রাফিক এবং সার্ভে জাহাজ এইচএমএস ইন্টারপ্রাইজ সম্পর্কে অধ্যাপক ইউনূসকে অবহিত করেন।

এইচএমএস এন্টারপ্রাইজ একটি মাল্টি-রোল হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ যা হাইড্রোগ্রাফিক এবং ওসেনোগ্রাফিক তথ্য সংগ্রহের জন্য তৈরি করা হয়েছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রতিনিধিদল প্রধান উপদেষ্টাকে জাহাজটির বিভিন্ন সক্ষমতা ও কার্যক্রম সম্পর্কে অবহিত করে।

প্রধান উপদেষ্টা জানতে আগ্রহী ছিলেন কীভাবে এই প্ল্যাটফর্ম বাংলাদেশের জন্য উপকূলীয় জলসীমা পর্যবেক্ষণ, সার্ভে ও তথ্য সংগ্রহে বিজ্ঞান, জ্ঞান ও গবেষণার সুবিধার্থে কার্যকর অবদান রাখবে।

তিনি ইউকে প্রতিনিধি দলকে অনুরোধ করেন, এ প্ল্যাটফর্মের সক্ষমতা ও জ্ঞান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অতিরিক্ত যন্ত্রপাতি সরবরাহে সহায়তা করতে, পাশাপাশি নতুন সম্পদ অনুসন্ধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ, ম্যানগ্রোভ বন সংরক্ষণ, মৎস্য গবেষণা, জীববৈচিত্র্য বিশ্লেষণসহ নানা বিষয়ে সহায়তা করার জন্য।

প্রধান উপদেষ্টা জাহাজের সক্ষমতা কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করেন।

বিশেষভাবে তিনি মেরিটাইম শিক্ষায় তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে জাহাজ বিনিময়ের সর্বোচ্চ সুফল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

প্রফেসর ইউনূস দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এ ধরনের একটি জাহাজ বাংলাদেশকে তার সমুদ্র ও সম্পদের গভীর জ্ঞান অর্জনে সহায়তা করবে, যা জনগণের কল্যাণে ব্যবহৃত হবে।