রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়ার পর শনিবার ইসরাইলি সেনাবাহিনী বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

টেলিগ্রামে সেনাবাহিনী এক বার্তায় জানিয়েছে, কিছুক্ষণ আগে, ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়ার পর ইসরাইলে ভোর ৪টা ৪০ মিনিটের দিকে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠে।’

ইসরাইলি বিমান বাহিনী ‘ ইরানের হুমকি দূর করার জন্য যেখানে প্রয়োজন সেখানে বাধা দেওয়ার এবং আক্রমণ করার জন্য কাজ করছে। 

সামরিক বাহিনী প্রায় ১০ মিনিট পর জানিয়েছে, ‘পরিস্থিতি মূল্যায়ন’ অনুসরণ করে ‘এখন তাদের সুরক্ষিত স্থান ত্যাগ করার এবং তাদের কাছাকাছি থাকার অনুমতি দেওয়া হয়েছে’।