শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

অবৈধভাবে ফ্ল্যাট দখলের অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের তলব

অবৈধভাবে ফ্ল্যাট দখলের অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের তলব

রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং থেকে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসাবে ফ্ল্যাট দখল ও পরে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে আগামী ২২ জুন সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। এজন্য ঢাকায় টিউলিপের পাঁচটি ঠিকানায় চিঠি পাঠিয়েছে দুদক।
মামলার তদন্ত কর্মকর্তা ও উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক নোটিশে তাকে এ বিষয়ে তলব করা হয়।

নোটিশে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক, রেহানা সিদ্দিক ও অন্যরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই গুলশান-২ এর বাড়ি নম্বর ৫এ ও ৫বি(পুরাতন), বর্তমানে ১১এ, ১১ বি-এর ফ্ল্যাট নং বি/২০১ অবৈধভাবে দখল করে পরে রেজিস্ট্রির মাধ্যমে মালিকানা নেন।

এ অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ থেকে গত ১৫ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১২০(বি), ৪০৯, ১৬১ থেকে ১৬৫(ক) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা যুক্ত করা হয়েছে।

দুদক বলেছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য গ্রহণ জরুরি। নির্ধারিত সময়ে হাজির না হলে অভিযোগ সম্পর্কে তার কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে।

নোটিশের অনুলিপি দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত), পরিচালক (বিশেষ অনুরোধ ও তদন্ত-২) এবং অফিস কপিতে প্রেরণ করা হয়েছে।