শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য কোনোভাবেই বিনষ্ট করা যাবে না : পার্বত্য সচিব

পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য কোনোভাবেই বিনষ্ট করা যাবে না : পার্বত্য সচিব

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক বলেছেন, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য কোনোভাবেই বিনষ্ট করা যাবে না।

রাঙ্গামাটিতে ‘দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় পার্বত্য সচিব বলেছেন, ‘মাঠপর্যায়ে দপ্তর ও সংস্থার কার্যক্রমে যুক্ত হওয়ার মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতে হবে।’

পার্বত্য সচিব আরো বলেন, ‘পাহাড়ের চূড়ায় সরকারি অনুমতি ছাড়া কোনো বহুতল ভবন নির্মাণ করা যাবে না। পর্যটন শিল্পের প্রয়োজনে পাহাড়ে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে প্রকৃতির নিরাপত্তার বিষয়টি বিবেচনা করতে হবে।

দক্ষতা বাড়াতে রাঙ্গামাটিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ৩২ জন কর্মকর্তা-কর্মচারী।

মাঠপর্যায়ের কার্যক্রম দেখতে তারা গতকাল সরেজমিন রাঙ্গামাটি পরিদর্শন করেন।

কর্মশালা উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার সভাপতিত্ব করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার ও উপসচিব মোহাম্মদ সামছুল হক প্রশিক্ষণে মডারেটরের দায়িত্ব পালন করেন।