শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

ট্যানারী মালিকদের অভিযোগ সঠিক নয় : প্রাণিসম্পদ উপদেষ্টা

ট্যানারী মালিকদের অভিযোগ সঠিক নয় : প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, লাইম ডিজিজ (এলএসডি) বা এ্যানথ্রক্সের জন্য চামড়া সংগ্রহ ৩০ শতাংশ কম হয়েছে ট্যানারি মালিকদের এ অভিযোগ সঠিক নয়। 

আজ মঙ্গলবার সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে নবনির্মিত ডরমেটরি ভবন উদ্ভোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

এ সময় মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ানও উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আরও বলেন, এলএসডি আক্রান্ত কোন পশু কুরবানী হাটে আসেনি। এটি চামড়া বাহিত রোগ। তাই কোন ব্যাপারী বা ক্রেতা এটি সংগ্রহ করবে না। ট্যানারী মালিকদের এ ধরনের  অভিযোগ শুনে অধিদপ্তর তদারকি করেছে। কিন্তু তাদের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এবার কুরবানী কম হওয়ায় লক্ষমাত্রার চেয়ে কম চামড়া সংগ্রহ হয়েছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। তবে দেশীয় পশু সরবরাহতে সন্তুষ্ট ও প্রকাশ করেন তিনি।

এবার ১ কোটি ২৪ লাখ চামড়া সংগ্রহের লক্ষমাত্রা থাকলেও সংগ্রহ হয়েছে প্রায় ৯১ লক্ষ চামড়া।