শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

এনবিআর কর্মীদের রাজস্ব আদায়ে মনোনিবেশ করার আহ্বান অর্থ উপদেষ্টার

এনবিআর কর্মীদের রাজস্ব আদায়ে মনোনিবেশ করার আহ্বান অর্থ উপদেষ্টার

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিদায়ী অর্থ-বছরের (অর্থ-বছর ২০২৪-২৫) শেষ কয়েকদিন বাকি থাকায় আজ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে রাজস্ব আদায়ে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।

অর্থ উপদেষ্টা বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদের আগামীকাল ২৬ জুন বিকেল ৫টায় এনবিআর সম্পর্কিত ইতোমধ্যে জারি করা অধ্যাদেশ নিয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এই আলোচনার মাধ্যমে সকল ভুল বোঝাবুঝি দূর করে, সকলের ঐক্যমত্যের ভিত্তিতে আগামী ৩১ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা সম্ভব হবে।

এর আগে, ১২ মে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছিল।

উল্লেখ্য, উপদেষ্টা পরিষদ ১৬ জানুয়ারী, ২০২৫ তারিখে তাদের সভায় এনবিআর সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে রাজস্ব বোর্ডকে দুটি পৃথক বিভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়।