শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক সিরাজুল হক আর নেই

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক সিরাজুল হক আর নেই

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক সিরাজুল হক আর নেই। গত বৃহস্পতিবার নিউইয়র্ক সময় বেলা সোয়া ১১টায় (বাংলাদেশ সময় রাত সোয় ৯টা) কুইন্স হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইডি রাজিউন)।

তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় প্রেসক্লাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সিরাজুল হক ১৯৪৭ সালে বরিশাল জেলার ‘আবদা বিশর’ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান)-সহ এম.এ. ডিগ্রি লাভ করেন।

১৯৬৫ সালের সাপ্তাহিক ইয়াং পাকিস্তান পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। দৈনিক আজাদ ও দৈনিক জনপদসহ বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। পরবর্তীতে দৈনিক জনপদের ভারপ্রাপ্ত সম্পাদক হন।

আগামীকাল রোববার বাদ আসর মরহুমের জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া সিরাজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।