শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘পারস্পরিক শুল্ক চুক্তি’ চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘পারস্পরিক শুল্ক চুক্তি’ চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘পারস্পরিক শুল্ক চুক্তি’ চূড়ান্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সর্বশেষ আলোচনাটি হয়। সেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ইউএস অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। 

শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থার সাবেক বাণিজ্য নীতিবিষয়ক প্রধান ড. খলিলুর রহমান বলেন, আমাদের আলোচনা খুবই ইতিবাচক হয়েছে। উভয় পক্ষই চুক্তিটি দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত করার ব্যাপারে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।