রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

চলতি ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মাঠে গিয়ে উপভোগ করবেন ট্রাম্প

চলতি ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মাঠে গিয়ে উপভোগ করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চলতি ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মাঠে গিয়ে উপভোগ করবেন। মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকের শেষে এই ঘোষণা দেন তিনি।

রবিবার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল। সেখানে ইংলিশ ক্লাব চেলসি খেলবে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি আর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মধ্যকার বুধবারের সেমিফাইনালের বিজয়ীর বিপক্ষে।

‘আমি খেলাটা দেখতে যাচ্ছি’—মাঠে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের এমনটাই বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এর আগে সোমবার ডাজন-এর এক সম্প্রচারে উপস্থাপক এমিলি অস্টিন ইঙ্গিত দিয়েছিলেন, ফাইনালে ট্রাম্প থাকতে পারেন।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো চলতি বছরের মার্চে হোয়াইট হাউসে এক সফরের সময় ট্রাম্পকে ফাইনালের দাওয়াত দেন। নিউ জার্সির গভর্নর ফিল মারফিও জুনের শুরুতে প্রেসিডেন্টকে ম্যাচে আমন্ত্রণ জানান। সেই সময় মারফি বলেছিলেন, ‘আমি জানি না উনি আসতে পারবেন কি না।’

তবে ট্রাম্প শেষ পর্যন্ত জানিয়েই দিলেন, তিনি যাচ্ছেন। গত কয়েক মাসে বিভিন্ন বড় ক্রীড়া ইভেন্টে উপস্থিত হয়েছেন তিনি। এমনকি এ বছরের ফেব্রুয়ারিতে নিউ অরলিন্সে সুপার বোল দেখতে গিয়ে রেকর্ড গড়েছেন। তিনিই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি সুপার বোলের ম্যাচে গিয়েছেন।

ফিফা ক্লাব বিশ্বকাপ ঘিরে মার্কিন সরকারের সহযোগিতার প্রশংসা করেছেন ইনফান্তিনো। তিনি বলেছেন, ‘আমরা সরকারের এবং প্রেসিডেন্টের কাছ থেকে দারুণ সহযোগিতা পেয়েছি। হোয়াইট হাউস টাস্ক ফোর্স ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ ২০২৬—দুটোতেই আমাদের সহায়তা করছে।’

মেটলাইফ স্টেডিয়ামেই ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালসহ মোট আটটি ম্যাচ হবে। এবারকার ক্লাব বিশ্বকাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে ফিফা। নতুন সংস্করণে বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দেশ, যা আগে ছিল ৩২টি।

এবারের বদলে যাওয়া ক্লাব বিশ্বকাপ নিয়ে মাতামাতি কম হয়নি। রবিবারের ফাইনাল ম্যাচ ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে। সেই উত্তেজনায় যোগ হতে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিও।