শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

মস্কোয় বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

মস্কোয় বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। পুতিন প্রস্তাব দিয়েছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে মস্কোতে এসে শান্তি আলোচনা করতে পারেন।

বুধবার বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে পুতিন এ প্রস্তাব দেন। তবে ইউক্রেন জানিয়েছে, কমপক্ষে সাতটি দেশ ইতোমধ্যে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে হাঙ্গেরি, সুইজারল্যান্ড ও তুরস্কও রয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিগা এক্স–এ (সাবেক টুইটার) লিখেছেন, এগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাব এবং প্রেসিডেন্ট জেলেনস্কি যেকোনো সময় বৈঠকের জন্য প্রস্তুত।

তবে তিনি অভিযোগ করেন, পুতিন ইচ্ছাকৃতভাবে অগ্রহণযোগ্য প্রস্তাব দিচ্ছেন। তাই রাশিয়ার ওপর আরও চাপ বাড়ানো জরুরি।

এর আগে পুতিন জানিয়েছেন, আলোচনার চূড়ান্ত পর্যায়ে গেলে তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে রাজি। তবে বৈঠকটি যেন সঠিকভাবে প্রস্তুত হয় এবং ইতিবাচক ফল বয়ে আনে, সেটাই শর্ত।

একইসঙ্গে পুতিন আবার প্রশ্ন তুলেছেন, জেলেনস্কি এখন আর ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট না। তার মতে, জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ গত বছর শেষ হয়েছে, কিন্তু সামরিক আইন থাকায় নির্বাচন হয়নি।

রাশিয়ার শর্ত অনুযায়ী, স্থায়ী শান্তির জন্য ইউক্রেনকে নতুন সীমান্ত মেনে নিতে হবে এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা পরিত্যাগ করতে হবে।