শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

ট্রাম্প সফরের পর ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

ট্রাম্প সফরের পর ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনি রাষ্ট্রকে এই সপ্তাহান্তে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য।  বুধবার (১৭ সেপ্টেম্বর) সরকারি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য আই পেপার। 

এর আগে জুলাই মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছিলেন, যুক্তরাজ্য সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যদি না ইসরাইল গাজায় মানবিক পরিস্থিতি মোকাবেলায় ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ নেয় এবং যুদ্ধবিরতির জন্য সম্মত হয়।

বর্তমানে সস্ত্রীক যুক্তরাজ্য সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লন্ডন ত্যাগ করার পর পর্যন্ত ঘোষণা বিলম্ব করার কারণ হলো, এতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, কারণ ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গাজায় স্থল অভিযানে দৃঢ় সমর্থন জানিয়েছেন।