শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

ফয়সালাবাদে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারাল প্রোটিয়া দল

ফয়সালাবাদে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারাল প্রোটিয়া দল

ফয়সালাবাদের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকাকে ২৬৩ রানেই অলআউট করে পাকিস্তান। শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে স্বাগতিকরা। শেষ পর্যন্ত দুই বল হাতে রেখে দুই উইকেটের জয় তুলে নেয় শাহিন আফ্রিদির দল।

ফখর জামান ও সাইম আইয়ুবের ১৫ ওভারে ৮৭ রানের ঝড়ো উদ্বোধনী জুটি মূলত পাকিস্তানকে এনে দেয় শক্ত ভিত। ব্যাটিংয়ের এই ধারা অব্যাহত থাকে পুরো ইনিংস জুড়েই।

মিডল ওভারে দক্ষিণ আফ্রিকার স্পিনাররা কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও মোহাম্মদ রিজওয়ান (৫৫) ও সালমান আগা (৫৩) সতর্ক ব্যাটিংয়ে দলকে নিরাপদ অবস্থানে রাখেন। ম্যাচের শেষ ওভারে কিছুটা রোমাঞ্চ তৈরি হলেও মোহাম্মদ নওয়াজের ছক্কার মাধ্যমে পাকিস্তানের জয় নিশ্চিত হয়।

শেষ ৭ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ১০ রান। নওয়াজের এক ছক্কা ও নাসিম শাহের লেগ-বাই পাকিস্তানকে জইয়ের বন্দরে পৌঁছে দেয়।

এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে নবাগত লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও কুইন্টন ডি কক চমৎকার সূচনা দেন, ১৬তম ওভার পর্যন্ত তোলেন ৯৮ রান। ডি কক অর্ধশতক পূর্ণ করলেও নাসিম শাহর বলে বোল্ড হন। এরপর আবরার আহমেদ এক ওভারে দুটি উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ভেঙে দেন। শেষদিকে করবিন বোশ কিছুটা লড়াই করলেও দলকে জয় এনে দিতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা- ২৬৩ (৪৯.১ ওভার); ডি কক ৬৩;  নাসিম ৩-৪০

পাকিস্তান- ২৬৪/৮ (৪৯.৪ ওভার); সালমান ৬২; করবিন ২-৩২