রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু এনভিডিয়া সিইওর সঙ্গে চীনা গুপ্তচরের প্রেমের সম্পর্কের অভিযোগ, তদন্ত করবে মার্কিন কংগ্রেস ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার জনমনে আতঙ্ক ছড়াতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি এনজিওর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে সমবায়ের আমূল সংস্কার জরুরি: রাষ্ট্রপতি ২০২৮ সালের শিক্ষাক্রম হবে শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব: ববি হাজ্জাজ পরীমণিকে বয়কটের আহ্বান, ছবিতে জুতা নিক্ষেপ সাংবাদিকদের রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিতের দাবি সৌদির গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি-আনসার-এসআরবি মোতায়েন, কাজে ফিরেছেন শ্রমিকেরা দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি বেড়েছে ৯৩ শতাংশ, মৃত্যু ৫০ শতাংশ

২০২৭ সালে বাংলাদেশের ৬৫ শতাংশ চুক্তিবদ্ধ এলএনজি সরবরাহ করবে কাতারএনার্জি

২০২৭ সালে বাংলাদেশের ৬৫ শতাংশ চুক্তিবদ্ধ এলএনজি সরবরাহ করবে কাতারএনার্জি

২০২৭ সালে বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ ৪০টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গোর মধ্যে ২৬টি সরবরাহ করবে কাতারএনার্জি। এতে প্রতিষ্ঠানটি চুক্তির ৬৫ শতাংশ পূরণ করবে। তবে কাতার ও ওমানসহ বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে গ্যাস পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় আগামী বছরের মার্চ পর্যন্ত আমদানির সূচি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পুরো বছরের আমদানি পরিকল্পনা এখনই চূড়ান্ত না করে মার্চ পর্যন্ত সরবরাহ সূচি তৈরির নির্দেশ দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতি ও সরবরাহের পরিবর্তন বিবেচনায় পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

কাতারএনার্জির সহযোগী প্রতিষ্ঠান কাতারএনার্জি ট্রেডিং এলএলসি ২৪টি কার্গোর চুক্তির বিপরীতে ১৮টি সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। দুই প্রতিষ্ঠান মিলিয়ে কাতার থেকে ২০২৭ সালে ৪৪টি কার্গো পাওয়ার সম্ভাবনা রয়েছে।